বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন

ছেলের নাম ও ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি

মো:শফিকুল ইসলাম
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ মোট ভিউ

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেছেন। চলতি বছরের ৭ নভেম্বর বাবা-মা হয়েছেন এই তারকা জুটি। তাদের ঘরে এসেছে এক পুত্রসন্তান। ছেলের জন্মের খবর দিলেও তার নাম জানা গেল দুই মাস পর। ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে ছেলের হাতের ছবিসহ  নাম জানান তারা।

ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে ক্যাটরিনা ও ভিকি লেখেন, আমাদের আলোর রশ্মি। ভিহান কৌশল। প্রার্থনার ফল মিলেছে। জীবন সুন্দর। এক মুহূর্তেই আমাদের পুরো পৃথিবী বদলে গেছে। কৃতজ্ঞতার ভাষা নেই।” পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে তাঁদের কমেন্ট বক্স।

আরও পড়ুন:  বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

ছেলের নাম প্রকাশের পরই ভক্তদের নজর কেড়েছে একটি বিশেষ বিষয়। ভিকি কৌশলের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ তিনি অভিনয় করেছিলেন মেজর ভিহান সিং শেরগিল চরিত্রে। ২০১৯ সালের ১১ জানুয়ারি মুক্তি পাওয়া এই সিনেমাটি ভিকিকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। চলতি সপ্তাহেই সিনেমাটি মুক্তির সাত বছর পূর্ণ করতে যাচ্ছে। ছেলের নামের সঙ্গে এই চরিত্রের মিল ভক্তদের আবেগ আরও বাড়িয়ে দিয়েছে।

৪৩ বছর বয়সী ক্যাটরিনা কাইফ ও ৩৭ বছর বয়সী ভিকি কৌশল গত সেপ্টেম্বর মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা।  ছবি: সংগৃহীত

৪৩ বছর বয়সী ক্যাটরিনা কাইফ ও ৩৭ বছর বয়সী ভিকি কৌশল গত সেপ্টেম্বর মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। ছবি: সংগৃহীত

৪৩ বছর বয়সী ক্যাটরিনা কাইফ ও ৩৭ বছর বয়সী ভিকি কৌশল গত সেপ্টেম্বর মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। গর্ভাবস্থায় ক্যাটরিনা নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন। তবে ভিকিকে নিয়মিত বিভিন্ন সামাজিক ও চলচ্চিত্র সংক্রান্ত অনুষ্ঠানে দেখা গেছে।

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ভিকি বলেছিলেন, বাবা হওয়ার জন্য তিনি ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, শুধু একজন বাবা হতে চাই। এটা বিশাল আশীর্বাদ। মনে হচ্ছে ঘর থেকেই বের হতে চাইব না। ভিকির ছোট ভাই অভিনেতা সানি কৌশলও জানিয়েছিলেন, নতুন সদস্যকে ঘিরে পুরো পরিবারই আনন্দিত ও আবেগাপ্লুত।

আরও পড়ুন:  রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা

সুত্র: এনডিটিভি 

শেয়ার করুন

One thought on "ছেলের নাম ও ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital