রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদে নতুন নেতৃত্বে দিমন-সুমন

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৯ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ মার্চ) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীদের অনুমোদনে ২০২৬–২০২৭ সেশনে আগামী এক বছরের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

 

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান দিমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন সরকার। সংগঠনের সদস্য ও উপদেষ্টা মণ্ডলীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রশিদ, ইয়ানুর আক্তার ও বিদ্যুৎ সরকার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোরসালিন তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শায়লা রহমান শিখা ও মোঃ আহসানউল্লাহ সরকার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সাইফুল ইসলাম এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজান উদ্দিন মাসুদ।

 

নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান দিমন বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে চাই। শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও মানবিক উন্নয়নে পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

সাধারণ সম্পাদক সুমন সরকার বলেন, “আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তার যথাযথ মর্যাদা রক্ষা করবো। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা, নতুন শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।”

 

উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে।

শেয়ার করুন

One thought on "জবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদে নতুন নেতৃত্বে দিমন-সুমন"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital