শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩১ মোট ভিউ

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার

নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ (২৩ আগস্ট

২০১৫ সালের ২৩ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা শোক প্রকাশ করে

অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

এর আগে সিংড়া পৌরসভা ঘোষণার পূর্বে ১৯৮৮ সালে তিনি সিংড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন উপজেলা বিএনপির নেতৃত্ব দেন। ১৯৯৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ১৮ বছর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে

দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ একাধিকবার কারাবরণ করেন। তাঁর মৃত্যুতে সিংড়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর পরও স্থানীয় বিএনপি ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের কাছে তিনি স্মরণীয় হয়ে আছে

আজ তাঁর ১১তম মৃত্যুবার্ষিকীতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা প্রয়াত এই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital