শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ মোট ভিউ

সোমবার (২৪ আগস্ট) নির্বাচন পরবর্তী বাংলাদেশ, রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 
আইনমন্ত্রী বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল কিংবা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে, কোনো বাধা নেই। এতে সরকারের আলোচনা-সমালোচনাও করা যাবে।
 
সরকারে ওপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংস্কার সংশোধন কমিটিতে সবার মতামত নেয়া হবে। সরকার জবাবদিহির জায়গা তৈরি করতে চাচ্ছে। স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করতে সরকার চেষ্টা করে যাচ্ছে।
 
অনেক সংস্কার বিষয়ে সরকার পথ হারাতে পারে, সেই ব্যাপারে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, মন্ত্রীদের তোপের মুখে রাখলে সরকার সঠিক পথে চলতে পারবে।
 
‘যা কিছুই করি না কেন ’৭২-এর সংবিধানকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। এটাকে ছুঁড়ে ফেলার সুযোগ নেই। সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখানে ৫ জন বিরোধী দলের সদস্য রাখা হয়েছে। তবে বারবার বিরোধী দলের কাছ থেকে সদস্যের তালিকা চাওয়া হলেও তা পায়নি সরকার’, যোগ করেন আইনমন্ত্রী।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital