শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯ মোট ভিউ

Manarat Invitational- Chapter One এ বিজয়ী জেএনইউডিএসের টিম ‘একাত্তরের গণহত্যা’

 

জবি প্রতিনিধি

 

মানারাত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব আয়োজিত ‘Manarat Invitational–Chapter One’-এ বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (JnUDS) দল ‘JnUDS–একাত্তরের গণহত্যা’। ফাইনালে বাংলা কলেজের দলকে ৭-০ ব্যালটে হারিয়ে বিজয়ী শিরোপা অর্জন করে দলটি।

 

২৮ আগস্ট (শনিবার) মানারাত ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, আশুলিয়ায় অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে।

 

প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মানারাতের দল ‘MIUDC-প্রত্যাশা’কে পরাজিত করে সেমিফাইনালে ওঠে জেএনইউডিএসের ‘একাত্তরের গণহত্যা’। এরপর সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘JUDO-অমর একুশ’ দলকে ৩-২ ব্যালটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দলটি।

 

ফাইনালে ‘এই সংসদ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদান সমর্থন করে না’ মোশনের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাংলা কলেজের দলকে ৭-০ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ‘JnUDS-একাত্তরের গণহত্যা’। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩ হাজার টাকা।

 

চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরোজ মীম, ফার্মেসি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আবরার তানজীম এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ওমর ফাহমিদ খান।

 

চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে সাদিয়া আফরোজ মীম বলেন, “জেএনইউডিএস হয়ে ট্রফি জেতা সবসময়ই আনন্দের। আবরার ও ফাহমিদ আমার অসাধারণ দুজন টিমমেট। তারা দুজনও অনেক ভালো বিতার্কিক। জেএনইউডিএসে এত ভালো ভালো জুনিয়র বিতার্কিক তৈরি হচ্ছে, সেটা দেখে অর্থ সম্পাদক হিসেবে আমি গর্বিত। জেএনইউডিএসের এই ট্রফির ধারা সবসময় অব্যাহত থাকুক এই আশা করি।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital