শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩১ মোট ভিউ

পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। বিতরণ করা চারার মধ্যে পেয়ারা, জাম, কাঁঠাল, হরতকি, বহেরাসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ উপস্থিতি হিসেবে ছিলেন সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু। এছাড়া রফিকুল মৃধা, আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ। এ সময় শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। আজকের একটি চারা আগামী দিনের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ বলেন, “গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ ও পরিবেশ সচেতনতা তৈরি করতেই আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীরা এখন থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হবে।”

তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা মাটিতে পুঁতে দেওয়া নয়; বরং সেটিকে বড় করে তোলার দায়িত্বও নেওয়া।”

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদ ও সাংবাদিক আশরাফুল সরদার বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি করতে পারলে এর সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগাবে, তার যত্ন নেবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। পরিবেশ রক্ষায় সাংবাদিক সমাজেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এ আয়োজন।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital