বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম

গুঞ্জন নয়, বিয়ে করেছেন জেফার-রাফসান

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ মোট ভিউ

দীর্ঘ সময় ধরে চলা গুঞ্জন, বারবার অস্বীকার আর নীরবতার পর নতুন জীবনের পথে পা রাখলেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান। ঢাকার অদূরে বুধবার ( ১৪ জানুয়ারি) সকালে তাদের গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের ছবি নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দুজনই।

রাফসান তার ফেসবুক পেজে বিয়ের বেশ কিছু ছবি দেন। আর ক্যাপশনে লেখেন, ভালোবাসা, বন্ধু, পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে নতুন যাত্রা শুরু করতে আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আজ আমরা একসঙ্গে আমাদের জীবনকে এক সূত্রে বাঁধলাম, হাতে হাত রেখে পা রাখলাম জীবনের এক সুন্দর অধ্যায়ে, জেফার ও রাফসান।

গত দুই বছর ধরেই জেফার ও রাফসানকে ঘিরে প্রেমের আলোচনা চলছিল। একসঙ্গে কাজ করা, দেশ–বিদেশে ভ্রমণের ছবি কিংবা বন্ধুদের আড্ডায় একসঙ্গে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে নানা ব্যাখ্যা সামনে আসে। তবে শুরু থেকেই এই সম্পর্ককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তারা। দুজনেরই বক্তব্য ছিল তারা কেবল বন্ধু ও সহকর্মী। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না বলেও বারবার জানিয়েছেন।

এর মধ্যেই আলোচনায় আসে রাফসানের ব্যক্তিগত জীবনের আরেক অধ্যায়। তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা নিজেই প্রকাশ্যে জানান তিনি। বিচ্ছেদের পর তার সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা জানান, তিনি এই বিচ্ছেদ চাননি। এই ঘটনার পর নতুন করে আলোচনায় আসে জেফার–রাফসানের সম্পর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করতে থাকেন, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি রাফসানের সংসার ভেঙেছে। বিষয়টি নিয়ে প্রায় ১৫ মিনিটের এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন রাফসান। তবে এত ব্যাখ্যার পরও আলোচনা থামেনি। সময়ের সঙ্গে সঙ্গে গুঞ্জন আরও জোরালো হয়। যদিও তখনো জেফার স্পষ্ট করে বলেছিলেন, রাফসানের ডিভোর্স তার ব্যক্তিগত বিষয় এবং এর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

দুই বছর ধরে চলা অস্বীকার, ব্যাখ্যা আর নীরবতার পর অবশেষে বাস্তবতার রূপ পেল এই সম্পর্ক। ঘনিষ্ঠ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জেফার ও রাফসান। আজকের এই বিয়ের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখছেন তারা।

আরও পড়ুন :একটি বিশেষ দলের প্রতি ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital