বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না ভোট’ চাচ্ছে: স্থানীয় সরকার উপদেষ্টা

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ মোট ভিউ

জুলাই সনদ বাস্তবায়নের জন্যেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাচ্ছে। তবে যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই ‘না’ ভোট চাচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে গণঅভুত্থ্যানে রংপুর জেলা শহিদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন।

 

তিনি বলেন, ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের মধ্যদিয়ে গণঅভুত্থ্যানে ফ্যাসিস্ট সরকার পরাজিত হয়েছে। সেই গণঅভুত্থ্যানের মাধ্যমে এই সরকার এসেছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার গণভোটের আয়োজন করেছে। এ দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। যারা ফ্যাসিবাদের সহযোগি, যারা গণমানুষের প্রতিপক্ষ তারাই অন্য কিছু চিন্তা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ, জনতার কাফেলা, জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।

 

এরপর সকাল সাড়ে ১০টায় রংপুরের আরডিএ ও তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

 

আরও পড়ুন: উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

 

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফত হোসাইনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

One thought on "যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না ভোট’ চাচ্ছে: স্থানীয় সরকার উপদেষ্টা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital