বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ

আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাবো না: মির্জা ফখরুল

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ মোট ভিউ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যুদ্ধ করে দেশে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাবো না। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়ার কালিতলা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারণায় তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাঁড়িপাল্লা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিন। আমাদেরকে কাজ করার সুযোগ দিন। বিএনপি অতীতে পাঁচবার ক্ষমতায় থেকে দেশের জন্য কাজ করেছে। বিএনপি একটি পরীক্ষিত দল বিএনপিকে আপনারা সবাই চিনেন। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে।

 

এরপর সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে শুধু দুটোই মার্কা নৌকা আর ধানের শীষ। রাজনৈতিক কারণে এখন নৌকা নেই, তাহলে ভোট দিবেন ধানের শীষে।

 

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: ক্রীড়া উপদেষ্টা

 

নতুন যে দাঁড়িপাল্লা মার্কা এসেছে তা স্বাধীনতা বিরোধী দলের বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন

One thought on "আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাবো না: মির্জা ফখরুল"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital