বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম

ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি: ডা. শফিকুর রহমান

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ মোট ভিউ

৪ দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি, মন্ত্রণালয় বাচাতেই দায়িত্বও ছাড়েননি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জনসভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

 

ঢাকা-১২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, কোনোপ্রকার দুর্নীতির সাথে জড়িত ছিলেন না তারা। জামায়াতের আমীর বলেন, ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের। এ সময় চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা-কর্মীরাও মাঠে থাকবেন বলে জানান তিনি।

 

শেরপুরের ঘটনা তিনি বলেন, গায়ের জোরে নির্বাচন নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা করলে প্রতিহত করবে যুব সমাজ।

 

বিগত সরকার প্রকৃতিকে হত্যা করেছে বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ভরা মাঘ মাসে শীত নাই, বর্ষায় বৃষ্টি নাই। কেন নাই? নাই এই কারণে, আমরা যারা এই দেশের নাগরিক, বিশেষভাবে দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে ছিল, তারা এদেশের প্রকৃতিকে হত্যা করেছে। প্রকৃতিকে লুণ্ঠন করেছে, প্রকৃতির ওপর জুলুম করেছে। এজন্য আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, সেটার জন্য ধুঁকে ধুঁকে মূল্য পরিশোধ করতে হবে’

 

তিনি বলেন, আমরা যে দেশটাতে বসবাস করি, ১৯৪৭ সালে আমাদের পূর্বপুরুষরা অখণ্ড ভারতের বুক চিরে তৎকালীন পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে পেয়েছিলেন। তখন যে সীমানা ছিল, সেই সীমানাকে ধারণ করে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে এবং শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে।

আরও পড়ুন : শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ

শেয়ার করুন

One thought on "ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি: ডা. শফিকুর রহমান"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital