বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ মোট ভিউ
শিক্ষার্থীদের থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি

শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম রোধের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, ২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনরায় ভর্তি ফি নেয়া যাবে না।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা সোমবার (১৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, কোন প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর কাছ থেকে কোনোক্রমেই পুনঃভর্তি ফি নেয়া যাবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) টিউশন ফি নীতিমালা, ২০২৪ অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে।

 

আরও পড়ুন: জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে: প্রধানমন্ত্রী

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত খাত ও হার অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা যাবে। তবে অন্য কোনোভাবে বা নামে কোনো অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাশবইয়ে হিসাব সংরক্ষণ করতে হবে। এছাড়াও আয়-ব্যয় ও হিসাব সংরক্ষণের ক্ষেত্রে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা হালনাগাদকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ পদ্ধতি নির্দেশিকা এবং সময়ে সময়ে এ সংক্রান্ত বিষয়ে জারিকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে।

শেয়ার করুন

One thought on "শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital