বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের :যা বলছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫ মোট ভিউ
Oplus_16908288

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস ও এবং দেশটির বিমানবাহিনী প্রধানের বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি নাকচ করা হয়েছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে ইরানের সামরিক মুখপাত্র বলেন, খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এবং বিমানবাহিনী প্রধান টোমার বার-এর বাসায় হামলা চালিয়েছে। ভিডিওতে বলা হয়েছে, নেতানিয়াহুর ভবিষ্যৎ অনিশ্চিত। এছাড়া তারা দাবি করেছে, কুয়েতে তিনটি আমেরিকান যুদ্ধবিমানিও ধ্বংস হয়েছে।
কিন্তু টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে লিখেছে, ইসরায়েলি চ্যানেল ১২ নিউজের প্রধান রাজনৈতিক বিশ্লেষক আমিত সেগাল টেলিগ্রামে বলেছেন, ‘এটি মিথ্যা খবর।’ ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন ক্যান টিভি নিউজের প্রধান কূটনৈতিক প্রতিবেদক সুলেমান মাসওয়াদা জানিয়েছেন, ইরানের দাবির কোনো প্রমাণ নেই।

এদিকে চীনা সংবাদমাধ্যম জিনহুয়ার এক প্রতিবেদনে বলা হচ্ছে, জেরুসালেমের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নেতানিয়াহুর অফিসের আশেপাশে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ দেখা যায়নি। সকাল ১২টার দিকে শহরে এয়ার রেইড সাইরেন বাজলেও পুলিশ ও উদ্ধারকর্মীরা কোনো আঘাত, আহত বা ক্ষতির খবর দেননি। ভবনটি পুরোপুরি অক্ষত আছে এবং আশেপাশের রাস্তায় সবকিছু স্বাভাবিকভাবে চলাচল করছে।
টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে লিখেছে, স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান প্রায়শই সামরিক সফলতা বাড়িয়ে দেখানোর প্রচারণা চালায়। তাই ইরানের এই দাবিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital