বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

আরব উপসাগরে ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা

সংবাদ শিরোনাম ডেস্ক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮ মোট ভিউ

 

আরব উপসাগরে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ কথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, ফুজাইরাহ উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। এতে জাহাজ দুটির ফানেল ও স্টিলের পাত সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরেকটি কন্টেইনারবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।

আরও দেখুন : ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি স্পেন, বাণিজ্য বন্ধসহ সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের

 

অন্যদিকে ওমান উপকূল এবং দুবাইয়ের পশ্চিমে আরও দুটি জাহাজের খুব কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে ইরান গত সোমবার হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে রেভল্যুশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে।

জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জ্বালানি তেলের ট্যাংকার চলাচল ৯০ শতাংশ কমে গেছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল-জাজিরা

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital