বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন

২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৩ মোট ভিউ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হচ্ছে দীর্ঘ ২৩ দিনের অবকাশ। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছুটির ঘোষণা দেওয়া হয়।

‎প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ছুটিটি দুই ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। দ্বিতীয়ধাপে ১৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা সব মিলিয়ে ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

‎ছুটির বিজ্ঞপ্তির পাশাপাশি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ মার্চ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সদস্য, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ২৬ ও ২৭ মার্চ ক্যাম্পাসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

‎ছুটিকালীন জরুরি সেবা ও নিরাপত্তা শাখাগুলো নিয়মিত চালু থাকবে। দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম পুনরায় পূর্ণোদ্যমে শুরু হবে। ছুটির পর প্রথম কার্যদিবসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি বিভাগ ও দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital