বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ-মন্দিরের সমস্যা সমাধানে কাজ করবে প্রশাসন: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৯ মোট ভিউ

 

অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ-মন্দিরের সব সমস্যা সমাধানে প্রশাসন কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে নাট্যমন্দির উদ্ভোদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডিএনসিসি প্রশাসক বলেন, জনগনকে যে অঙ্গিকার তারেক রহমান দেন, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উনি বিচলিত থাকেন।

শফিকুল ইসলাম মিল্টন বলেন, যার যার ধর্ম, নির্ভয়ে সে সে পালন করবে। উগ্রবাদী, মৌলবাদীরা এমপি হলে কী অবস্থা হতো চিন্তা করেন। আমরা আপনাদের পাশে আছি, থাকবো।

এ সময় আগামী স্থানীয় নির্বাচনে মেয়র হিসেবে নিজেদের জন্য ভোট চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেন, উত্তরের শফিক আর দক্ষিণে আমি, প্রশাসক থেকে মেয়র হতে পারলে আরও বেশি কাজ হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital