বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন

লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র: বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২০ মোট ভিউ
লঞ্চের টিকিট কাটার জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে পাঁচ দিন সদরঘাট থেকে নির্গমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া ঈদের পরের পাঁচ দিন অন্যান্য নদী বন্দর থেকে সদরঘাটে আগমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার বহনচুপ্পুর দুই গালে, জুতা পড়ুক তালে তালে! – নাসীরুদ্দীন পাটওয়ারীর ঝাঁঝালো স্ট্যাটাসকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে নৌপথে চলাচলকারী যাত্রীসাধারণকে

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital