ঘোষিত তালিকায় আছেন ঢাকা-৮ আসনে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনে বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনে বিএনপির সংসদ সদস্য আব্দুল মইন খান, কুমিল্লা-৬ আসনে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের নাম ঘোষণা করে বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।’
নিজামী, সাঈদী, মুজাহিদদের নাম শোকপ্রস্তাবে আনার দাবি বিরোধী দলের
আজ সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে বেলা ১১টা ৫মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। স্বাগত বক্তব্যে তার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।