বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন

শতাধিক অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬ মোট ভিউ

পবিত্র রমজান উপলক্ষ্যে পুরান ঢাকার রাস্তায় রাত কাটানো অসহায় ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১০০ জনের বেশি অভাবী মানুষের কাছে সেহরির খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে জবি পুরান ঢাকার বিভিন্ন অলিগলি এবং ফুটপাতে ঘুরে ঘুরে এই খাবার বিতরণ করেন। দিনমজুর, নিম্ন আয়ের মানুষ এবং যারা খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন, মূলত তাদের হাতেই এই সেহরি তুলে দেওয়া হয়।

 

এই মানবিক উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রনেতা শাহরিয়ার জানান, রমজানের এই পবিত্র মাসেও অনেক খেটে খাওয়া মানুষের পক্ষে দু’বেলা খাবার জোগাড় করা দুরূহ হয়ে পড়ে। বিশেষ করে যারা গৃহহীন, রাতের শেষ ভাগে সেহরির জন্য খাবার সংগ্রহ করা তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই অসহায়ত্ব উপলব্ধি করেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

 

তিনি বলেন, “রাতের বেলায় ফুটপাতে অসংখ্য মানুষকে আমরা ঘুমাতে দেখি, যাদের সেহরি খাওয়ার কোনো উপায় থাকে না। তাদের এই সাময়িক কষ্ট দূর করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

 

সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শাহরিয়ার আরও বলেন, “এটি হয়তো খুব বড় কোনো আয়োজন নয়, আমাদের সাধ্যমতো একটি চেষ্টা মাত্র। তবে সবার সম্মিলিত ও ক্ষুদ্র প্রচেষ্টায় সমাজের এই পিছিয়ে পড়া মানুষগুলোর কষ্ট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”

 

এই কার্যক্রমে জবি ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী সক্রিয়ভাবে অংশ নেন। তারা দলবদ্ধ হয়ে পুরান ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে এই ভাসমান মানুষগুলোর হাতে সেহরির প্যাকেট তুলে দিয়ে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital