বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম

জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২ মোট ভিউ

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। যেই মহামান্য রাষ্ট্রপতিকে বিএনপি সরকার এত মানেন, এত কদর করেন সেই রাষ্ট্রপতির জারি করা জুলাই অধ্যাদেশ বিএনপি সরকার মানতে নারাজ!

জুলাই আদেশ ও গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান আর আদালতের দোহাই দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসবে। ছাত্র-জনতা রাজপথে নামলে আবারও রক্ত ঝড়বে, প্রাণহানি ঘটবে জাতি এমন পরিস্থিতি চায় না। এই জাতীয় পরিস্থিতিতে জাতিকে রক্ষা করতে জামায়াতে ইসলামী সংসদে গিয়েছে। সংসদে দেশ ও জাতির স্বার্থে সরকারকে সহযোগিতা করবে।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন মানুষকে ছিন্নমূলবাসী বস্তিতে, রাস্তার ধারে ফুটপাতে থাকতে হচ্ছে? কারণ সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে কেবলমাত্র ক্ষমতাসীনরা সুবিধা লাভ করে। জনগণ উপকৃত হয় না বরং শোষণের শিকার হয়। শোষণের হাত থেকে মুক্তির জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজে কোনও বৈষম্য থাকবে না। প্রতিটি মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা ও অধিকার লাভ করবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসাইন, শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক, আমতলা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আব্দুস সবুর ফকির বলেন, রমজানের শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় নিজের মাঝে লালন ও ধারণ করা, কথা ও কাজে মিল থাকা। মুখে যা বলবে বাস্তবে তা পরিণত করা। কিন্তু সরকার মুখে যেই কথা বলেছে বাস্তবে তার বিপরীত কাজ করছে। আজকের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। দেশবাসী গণভোটে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ জয়যুক্ত করেছে কিন্তু বিএনপি সরকার গঠনের পর এখন গণভোটের রায় মানছে না। তারা জুলাই আদেশ ও গণভোটের রায় আদালতের দিকে ঠেলে দিয়েছে। আদালতের ফরমায়েশি রায়ের মাধ্যমে সরকার জুলাই আদেশ ও গণভোটের রায়কে বাতিলের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। কারণ সরকারের উদ্দেশ্য খারাপ।

এই সরকারও আওয়ামী লীগের মতোই দেশের জনগণকে শাসন ও শোষণ করতে চায়। যারা জনগণকে শাসন ও শোষণ করতে চাইবে তারাই জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা নেবে না। গণভোটে জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital