মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১৫ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করল ১৫.১ ওভারেই। ৩২ বলে ফিফটা করা তানজিদ তামিম অপরাজিত রয়ে যান ৪২ বলে ৬৭ রানে। ২৭ রান করেছেন নাজমুল হাসান শান্ত।
বাংলাদেশের হাতে ছিল ২০৯ বল, ওয়ানডেতে বাংলাদেশ এর চেয়ে বেশি বল হাতে রেখে জিতেছে মাত্র দুই ম্যাচে।