বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজের ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৯ মোট ভিউ

ওয়ানডে অধিনায়ক হওয়ার পর থেকেই ফর্মে নেই মেহেদী হাসান মিরাজ। শেষ ১০ ওয়ানডেতে করেছেন একটিমাত্র ফিফটি, বল হাতে নিয়েছেন ১১ উইকেট। অধিনায়কের অফ ফর্ম দলকেও ভাবাচ্ছে। কিন্তু অধিনায়ক নিজে খুব একটা চিন্তিত নন।

সূর্যকুমারদের রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার দিচ্ছে বিসিসিআই
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। নিজের ফর্ম নিয়ে তিনি বলেন, ‘আমি আমার ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নই। আসলে অনেকদিন গ্যাপে গ্যাপে খেলার কারণে প্রত্যাশা অনুযায়ী হয়তো পারফরম্যান্স হচ্ছে না, তবে আমি সবসময় চেষ্টা করি দলের জন্য ম্যাচ জেতাতে। আমি নিজেকে নিয়ে আলাদা করে ভাবি না, বরং দলের প্রয়োজনে ব্যাটিং ও বোলিংয়ে অবদান রাখাই আমার মূল লক্ষ্য।’

র‍্যাংকিংয়ে উন্নতির ‘বিরাট সুযোগ’ দেখছেন মিরাজ

নিজের ব্যাটিং পজিশন নিয়ে মিরাজ বলেন, ‘আমি বাংলাদেশ দলের প্রায় সব পজিশনেই ব্যাটিং করেছি। আট-নয় বছর ৮ নম্বর পজিশনে খেলার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে, লোয়ার অর্ডারে বোলারদের সাথে নিয়ে ম্যাচ জেতানো সম্ভব। আমার মনে হয় ৭ নম্বর পজিশনটি আমার জন্য এবং দলের ভারসাম্যের জন্য সবচেয়ে উপযুক্ত। বিশ্বকাপের আগে আমি ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন করতে চাই না।’

এক বছরের জন্য মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল। এ বিষয়ে বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুই জানেন না মিরাজ, ‘এটি সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। এখন পর্যন্ত বোর্ড আমার সাথে এই বিষয়ে কোনো আলোচনা করেনি। এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিজের পর হয়তো এই বিষয়ে আলোচনা হতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital