বিশ্বকাপ ফাইনালের পর আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। স্পেনের কাছে হারের পর মাঠে বসে থাকা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কাছে এগিয়ে যান স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত না হয়ে তিনি মেসিকে সান্ত্বনা দেন এবং দুজনের মধ্যে হয় আন্তরিক আলিঙ্গন।
সেই মুহূর্তে মেসি ইয়ামালকে কী বলেছিলেন, তা নিয়ে কৌতূহল ছিল সমর্থকদের মধ্যে। এবার সেই কথোপকথনের কিছু অংশ প্রকাশ করেছেন ১৯ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।
ইয়ামাল বলেন, মেসির মতো একজন কিংবদন্তির কাছ থেকে পাওয়া কথাগুলো তার জন্য বিশেষ এক প্রেরণা হয়ে থাকবে।
আরও পড়ুন:
সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে
তিনি বলেন, ‘তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় এবং এমন একজন, যাকে আমি সবসময় শ্রদ্ধা করি। ম্যাচ শেষে আমি তাকে আমার সম্মান জানিয়েছি।’
মেসির সঙ্গে সেই কথোপকথনের কথা বলতে গিয়ে ইয়ামাল আরও বলেন, ‘তিনি আমাকে নিজের মতো করে এগিয়ে যেতে বলেছেন। তিনি বলেছেন, ভবিষ্যৎ আমাদের প্রজন্মের হাতে। তার এই কথাগুলো আমার কাছে গলায় ঝুলানো স্বর্ণপদকের মতোই মূল্যবান।’
সূত্র: ইএসপিএন