বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিকশা-ভ্যান চালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ মোট ভিউ

রিকশা, ভ্যান ও অটোচালকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শ্রমজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও পরিবারের খোঁজ নেন।

 মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানারকম হয়রানির কথা তুলে ধরেন চালকরা।
 
বিএনপির চেয়ারম্যান গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ায় রিকশাচালকদের ধন্যবাদও জানান তিনি।
 
পাশাপাশি, অনুরোধ জানান শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার। এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।
 
 
জানান- পারিবারিক স্বচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে, যার মাধ্যমে ন্যাযদামে নিত্যপণ্যসহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছাবে অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে। এছাড়া দেশ ও মানুষ নিয়ে বিএনপির নানা পরিকল্পনার কথাও জানিয়ে নির্বাচনে তাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

শেয়ার করুন

One thought on "রিকশা-ভ্যান চালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital