শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি: সিইসি

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭২ মোট ভিউ

আসন্ন নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি। যেকোনো নতুন উদ্যোগে ভুল ত্রুটি হতে পারে, তবে আলাপ আলোচনা হলে তা সমাধান করা সম্ভব।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বিফ্রিংয়ের সময় এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, এআই নিয়ে শঙ্কা ছিল প্রথম থেকেই, এটা মোকাবিলায় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

 

এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয় তুলে ধরে সাংবাদিকদের প্রশংসা করেন। নাসির উদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা (সাংবাদিকরা) পাশে আছেন বলেই মানুষ সঠিক তথ্য পাচ্ছে।

 

আরও পড়ুন: বিএনপির অভিযোগে জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

 

পোস্টাল ব্যালট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছেন তারা সরাসরি কথা বলতে পেরেছেন প্রকল্প প্রধান ও পরিচালকের সঙ্গে। ১২২টা দেশ থেকে নিবন্ধন করেছেন প্রবাসীরা। এক এক দেশের পোস্টাল ভোটের সিস্টেম এক এক রকম। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের টিম কাজ করেছে। পোস্টাল ভোট সাকসেসফুলি করতে পারলে পৃথিবীতে স্মরনীয় হয়ে থাকবে বাংলাদেশের নাম।

শেয়ার করুন

One thought on "আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি: সিইসি"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital