শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ মোট ভিউ

আগামী ১২ ফেব্রুয়ারি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনা বড় কাজ। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে হলে নিয়মতান্ত্রিক ধারায় গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে।

 

জনগণের সমর্থন ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, কোনো আমি ডামির নির্বাচন করতে দেবে না দেশের জনগণ। সময় এসেছে জনগণকে তার নিজের সিদ্ধান্ত নেয়ার।

 

আরও পড়ুন- বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে ১৬ দেশ, পাঠাচ্ছে অর্ধশতাধিক পর্যবেক্ষক

 

সংস্কার নিয়ে বিএনপি কোনো লুকোচুরির আশ্রয় নেয়নি জানিয়ে তিনি জুলাই সনদকে সম্মান জানিয়ে, হ্যাঁ ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। লুটপাটের অর্থ বিদেশ থেকে ফেরত এনে জনগণের কাজে ব্যয় করতে হবে।

 

রংপুরের জনসভায় তারেক রহমান আরও বলেন, উত্তরের জনপদের মানুষকে আরো ভালো রাখতে চাই। আবু সাঈদসহ শহীদদের রক্ত কখনো বৃথা যেতে দেয়া যাবে না। উত্তরের জনপদকে ঢেলে সাজাতে হবে। কৃষিপণ্য নিয়ে যারা ব্যবসা করে তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে, যাতে করে উত্তরবঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়।

 

আরও পড়ুন- টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ: আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে

 

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি।

 

তিনি আরও বলেন, কিছুদিন ধরে একটি দল বিএনপি নিয়ে মিথ্যাচার করছে। খালেদা জিয়ার সরকার ভালো ছিল বলেই বিএনপির সরকারে একটি দলের দুজন মন্ত্রী ছিলেন। একটি দলের মাথা খারাপ হয়ে গেছে বলে আবোল তাবোল কথা বলছে।

শেয়ার করুন

One thought on "গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital