বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম

নামে মাত্র আমরা সিটি করপোরেশনের আওতাধীন : রবিন 

মুশফিকুর রহমান
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ মোট ভিউ

 

ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন,আমরা নামমাত্র শহরে বসবাস করি। শুধুমাত্র কাগজে-কলমে দক্ষিণ সিটি কর্পোরেশনে আওতাধীন। আমরা কখনো দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা পায় না।

 

তিনি বলেন আমাদের পার্শ্ববর্তী এলাকা পুরান ঢাকার বিভিন্ন থানায় সিটি কর্পোরেশন, ওয়াশা এবং মন্ত্রণালয় থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও আমরা সবকিছু থেকে বঞ্চিত হই। সাবেক ফ্যাসিবাদী সরকারের আমল ধরে আমাদেরকে সবকিছু থেকে দূরে রাখা হয়।

 

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর নির্বাচনী আসন১৭৭ ঢাকা-৪ এর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময়  বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে মেডিকেল রোড সংলগ্ন এক পথসভায় তিনি এ কথা বলেন।

 

রবিন বলেন, শ্যামপুর কদমতলী তথা ঢাকা-৪ আসনের মানুষ বিএনপিকে ভালোবাসার কারণে তাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার শাসন আমল থেকেই সবকিছু থেকে বঞ্চিত করা হয়। নাগরিক হিসেবে আমাদের যে সুযোগ সুবিধা গুলো পাওয়ার অধিকার রয়েছে সেগুলো থেকে বঞ্চিত করা হয়েছে।

 

আমাদের এলাকায় মুরুব্বীদের সাথে যুবকদের সম্পর্কের অবনতি হয়েছে কারণ যেখানে সম্পর্কের উন্নতি হয়, এলাকার মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় সেই কমিউনিটি সেন্টার আমাদের নেই আমাদের এলাকার বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদেরকে অর্থ খরচ করে কমিউনিটি সেন্টার ভাড়া করতে হয় অথচ এটি আমাদের অধিকার।

 

তরুণদের সঠিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সন্তানদের সুস্থ বিকাশের জন্য খেলার মাঠ থাকার প্রয়োজন।  যেখানে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবে এবং শারীরিক বিকাশকে ত্বরান্বিত করবে। যেহেতু আমাদের সন্তানেরা খেলাধুলার জন্য মাঠ পাইনা তাই তারা বিদ্যালয় থেকে ফিরে হয় মোবাইল আসক্ত হচ্ছে অন্যথায় কিশোর গ্যাসের শরণাপন্ন হচ্ছে অথবা মাদকাসক্তের দিকে যাচ্ছে।

 

আমাদের মুরুব্বী ও নারীরা নিরাপত্তাহীনতায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের মা-বোনেরা যেমন ঘর থেকে বের হলে নিরাপত্তাহীনতায় ভোগে অন্যদিকে আমাদের মুরুব্বীরা ফজরের নামাজের সময় ভয়ে ঘর থেকে বের হতে পারে না। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর যথার্থ ভূমিকা না রাখতে পারা। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করবে।

 

বেগম খালেদা জিয়া ভোটের অধিকার অর্জনের জন্য আত্মত্যাগ করেছেন উল্লেখ করে তিনি বলেন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সমস্ত জীবন অতিবাহিত করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। দেশের মানুষের সাথে বেইমানি করেনি। তিনি বলেছিলেন এদেশই আমার শেষ ঠিকানা। আজ আমাদের ভোটাধিকার অর্জন হয়েছে। তাই আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।

 

বিএনপি কখনো কারো উপর অন্যায় ভাবে চাপ প্রয়োগ করে না উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা দেখেছি বিভিন্ন দলের লোকজন আমাদের এলাকায় এসে ভোটারদের নগদ অর্থ প্রদান ও বিকাশ নাম্বার চাইছে সাথে সাথে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহের চেষ্টা করছে। আপনারা যেখানেই এদেরকে পাবেন ধরে পুলিশে দিবেন। ভোট আপনাদের আমানত। এই আমানত রক্ষা করার দায়িত্ব আপনাদের।

 

বিএনপি স্বপ্ন দেখে সেই স্বপ্নকে পরিকল্পনা এনে বাস্তবায়নে করে দেখায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করেনি, সব সময় দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করেছে। তাই বিএনপি টাকা দিয়ে ভোট কেনার রীতিতে বিশ্বাস করে না। বিএনপি সাধারণ জনগণের দল। এটি আগামী ১২ই ফেব্রুয়ারি আবারো প্রমাণ হবে।

 

যাকে আপনারা জবাবদিহিতায় আনতে পারবেন এবং বিগত দিন আপনাদের জন্য কাজ করেছে এমন ব্যক্তিকে নির্বাচিত করার আহবান জানিয়ে তিনি বলেন, গত ৫ই আগস্ট এর পর থেকে যখনই আপনাদের মাঝে যাওয়ার সুযোগ হয়েছে আমি আপনাদের কথা শুনেছি এবং আপনাদের কথা শুনে বিশটি অঙ্গীকার লিপিবদ্ধ করেছি যার প্রতিটি স্পষ্ট আপনাদের কাছ থেকে পাওয়া। এছাড়াও আমি আপনাদের এলাকার সন্তান বিগত কয়েকবার দেখেছি বহিরাগত যারাই বিনা ভোটে এলাকার দায়িত্ব নিয়েছেন সকালে এসে বিকালে লুটপাট করে চলে যেত তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এলাকার সন্তান হিসেবে আপনারা আমাকে চিনেন আমার ঠিকানা আপনারা জানেন। আমি আপনাদের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে বলছি আমি আপনাদের ভোট আমানতের কখনো খেয়ানত করবো না। আমি রাত দিন পরিশ্রম করে আপনাদের অধিকার নিশ্চিত করব।

 

একটি নির্দিষ্ট দল ভোট জ্বালিয়াতির চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন,  আমরা দেখেছি গতকাল লক্ষ্মীপুরে একটি নির্দিষ্ট দল ভোট জালিয়াতি চেষ্টা করছে। আগে থেকেই জাল ভোট তৈরি করছে এবং ভোটের দিন ভোটকে বিতর্কিত করার জন্য নানা পায়তারা চালাচ্ছে। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে ভোট আপনাদের অধিকার আর তাই এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) করা ৩১ দফা এবং নয়টি পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষিপণ্য সরবরাহের জন্য কৃষক কার্ড এবং সন্তানদের আনন্দঘন পরিবেশে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পরিকল্পনা, সন্তানদের সুষ্ঠু বিকাশে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা, সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য কমিউনিটি সেন্টার এবং সরকারি হাসপাতাল নির্মাণ, পরিবেশকে দূষণমুক্ত করনে ২৫ কোটির অধিক বৃক্ষরোপণ এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য প্রতিটি ওয়ার্ডে পার্ক স্থাপনের পরিকল্পনা করেছি।

 

ভোটারদের বিভ্রান্ত না হয়ে আগামী ১২ তারিখ সকাল সকাল কেন্দ্রীয় উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহবান জানান এই প্রার্থী এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার গঠনের দাবি করেন তিনি।

 

একটি নির্দিষ্ট নারী বিদ্বেষী দলের প্রধানের মন্তব্যের প্রতি নিন্দা জানিয়ে তিনি বলেন, আজ সমতার বাংলাদেশে দাঁড়িয়ে একটি নামধারী ইসলামি দলের প্রধান আমার কর্মজীবী  মা বোনেদের পতিতালয়ের নারীদের সাথে তুলনা করে। তারা নাকি আবার নারীদের মর্যাদা নিয়ে কথা বলে। বিগত শাসনামলে আমরা দেখেছি তারা আওয়ামীলীগ-ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে এখন এসে সংগ্রামের কথা বলতে। তারা কখনো এদেশের জন্য কল্যাণকর নয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা সংগ্রাম করেছি জিয়াউর রহমানের মতো, বেগম খালেদা জিয়ার মতো, কারো লুঙ্গির নিচে গিয়ে রাজনীতি করিনি।আগামীতেও সম্মুখ সারিতে থেকে এদেশের কল্যাণের জন্য কাজ করে যাবে।

 

আরও পড়ুন : ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

শেয়ার করুন

One thought on "নামে মাত্র আমরা সিটি করপোরেশনের আওতাধীন : রবিন "

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital