শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

একুশের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে: আবদুস সালাম

মো:ইলিয়াস মামুন
  • প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ মোট ভিউ

১৭ বছরের কঠিন লড়াই ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। মহান একুশের চেতনাকে ধারণ করে দেশের সব দল, মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

 শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘আমরা যেমন ৫২-এর ভাষা শহীদ ও ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি, ঠিক তেমনি ৯০ ও ২৪-এর শহীদদের চেতনাকেও অন্তরে ধারণ করি। তাদের আত্মত্যাগ আমাদের জন্য পথপ্রদর্শক। এই চেতনাই আমাদের দেশের আগামী দিনের অগ্রযাত্রার মূল ভিত্তি।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে সরকার গঠিত হয়েছে, তা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর।’

জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার পরিকল্পনার আলোকে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষকে একত্রিত করে আমরা একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কাজ চালাব। মহান একুশের চেতনাকে ধারণ করেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।’

তিনি সতর্ক করে বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিককে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

আবদুস সালাম এদিন দলের সব নেতাকর্মী ও সমর্থকদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দেশের জনগণের প্রতি আশ্বাস দিয়ে আবদুস সালাম বলেন, ‘বীর শহীদদের আত্মত্যাগের মূল্য কখনো বৃথা যাবে না, এবং তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।’
 

শেয়ার করুন

One thought on "একুশের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে: আবদুস সালাম"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital