বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ মোট ভিউ
৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসির নির্বাহী কমিটির বৈঠক শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রা দীর্ঘ তে দেশে ফিরে এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

 

সৌদি আরবের জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির পদের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

 

সফরকালে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, এসব দেশের প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈদেশিক সফর কোন দেশে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

আরও পড়ুন: ফের বাড়ল স্বর্ণের দাম

 

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি দুঃখজনক এবং এটি কারও জন্যই মঙ্গলজনক হবে না। তবে এই বিষয়ে বাংলাদেশ বর্তমানে প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।

 

ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পষ্ট উল্লেখ করে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই এই দৃঢ় অবস্থান বজায় আছে এবং এতে কোনো পরিবর্তন হবে না।

 

আরও পড়ুন: অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: শেখ রবিউল আলম

শেয়ার করুন

One thought on "৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital