শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৭ মোট ভিউ
ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ঈদযাত্রাকে ঘিরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলপথ ও নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা নিয়ে আয়োজিত এক সভা শেষে ব্রিফিংকালে এমনটা জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবার মানুষের স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করছি। ঈদযাত্রাকে ঘিরে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা আছে। বাড়তি ভাড়া নেয়ার সুযোগ নেই। কেউ বাড়তি ভাড়া নিলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে। রুট পারমিট বাতিল করা হবে।শেখ রবিউল আলম বলেন, হাইওয়ের ওপর বাজার, যত্রতত্র পার্কিংয়ের কোনো সুযোগ থাকবে না। আর ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় উঠতে পারবে না।

সেতুমন্ত্রী বলেন, ঈদের আগে ও পরে অন্তত ৪ দিন নিত্যপ্রয়োজনীয় এবং পচনশীল জিনিস ছাড়া ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি টোল প্লাজায় যানজট ঠেকাতে বিশেষ ধরনের টিকিটের ব্যবস্থা করা নিয়ে আলোচনা চলছে। এ সময় বসিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital