বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম

কুমিল্লায় ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৯ মোট ভিউ

কুমিল্লার হোমনায় চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী আকতার হোসেনকে (৫২) অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আল আমিন সরকার (৩৫)। তিনি হোমনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলেজ রোড পশ্চিমপাড়ার বাসিন্দা বাচ্চু মিয়া সরকারের ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আকতার হোসেন প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার বেলা ১টা ১০ মিনিটের দিকে তিনি হোমনা পৌরসভা থেকে ব্যক্তিগত কাজ শেষে ব্যাটারিচালিত রিকশায় করে বাসায় ফিরছিলেন। হোমনা পৌরসভা সড়কের মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা একদল ব্যক্তি তাঁর রিকশার গতি রোধ করেন।

এই ব্যবসায়ী বলেন, এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যবসায়ী মজিবুর রহমানের কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে হোমনার চরেরগাঁও কবরস্থানের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মারধর ও নির্যাতন করা হয়।

আকতার হোসেনের ভাষ্য, নির্যাতনের সময় তাঁর মুঠোফোনে থাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ৪ হাজার ৬০০ টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। পরে মঙ্গলবার বিকেল চারটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ছাড়া পাওয়ার পর আকতার হোসেন গতকাল বুধবার দুপুরে বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ সাত থেকে আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হোমনা থানায় অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে।

 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, আল আমিনকে গতকাল বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital