শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৯ মোট ভিউ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রধান দুই অভিযুক্তকে কলকাতা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। জানা গেছে, পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়।
তথ্যসূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী কয়েকজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলাকারীদের একজন হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগেই ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলার পেছনে কোনো আর্থিক লেনদেন বা অর্থায়ন ছিল কি না তা খতিয়ে দেখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তদন্ত চলাকালে কোনো অর্থ স্থানান্তর বা গোপন করা না যায়

 

আরও পড়ুন:ছাত্রদল কর্মী শের আলীর বিরুদ্ধে পথচারী ও বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ

 

এদিকে হাদির ওপর হামলার ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে যাচ্ছে। পাশাপাশি আর্থিক গোয়েন্দা সংস্থাও এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য আর্থিক লেনদেন ও যোগসূত্র যাচাই করছে।
এর আগে হাদি হত্যা মামলায় থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়। তবে মামলার বাদী ১৫ জানুয়ারি ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন। যদিও এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ইতোমধ্যে ছয়বার পিছিয়েছে।

শেয়ার করুন

One thought on "হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital