শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সাভারে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৮ মোট ভিউ

সাভারে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (৬ মার্চ) সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মো. চঞ্চল মাহমুদ ও মিজানুর রহমান বাঘা নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই এলাকা থেকে নেয়ামত মোল্লাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরে একই রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের সকালে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital