বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮৫ মোট ভিউ
রোহিঙ্গা প্রত্যাবাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। 

নির্বাচন-পরবর্তী সময়ে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠির প্রসঙ্গও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। নতুন সরকারের উন্নয়ন লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরো জোরালো উদ্যোগ গ্রহণ এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

এ সময় ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, নারী ক্ষমতায়ন, লিঙ্গসমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করা হবে।

এর আগে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital