মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে সাবেক কনস্টেবলের মৃত্যু বাংলাদেশিরা কবে থেকে ভারতীয় ভিসা পাবেন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুই হলের বৈধ কাগজ প্রদানে প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাম জবি ছাত্রদলের জবির সাবেক ছাত্রদল নেতা পারভেজ রেজার উদ্যোগে মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম শুরু গুম হওয়া ছাত্রদল নেতার বোনের বিএনপির নারী আসনে মনোনয়ন গ্রহণ রবিনের প্রচেষ্টায় জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে ৩০০ কোটি টাকা বরাদ্দ হামে আক্রান্তের সংখ্যা কবে কমবে, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আলোচনায় এনসিপির দুই শীর্ষ নেত্রী

বাংলাদেশের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি, নিন্দা আশা করেছিলাম: ইরানি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪ মোট ভিউ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেছে ইরান। তেহরানের প্রত্যাশা ছিল, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই আগ্রাসনের সরাসরি নিন্দা জানাবে। বুধবার (১ এপ্রিল) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, ‌ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি।

এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এবং আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। আমরা আশা করেছিলাম বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাবে, কিন্তু সেটি হয়নি। 

তিনি আরও উল্লেখ করেন যে, পাকিস্তান, তুরস্ক এবং এমনকি স্পেনের মতো দেশগুলোও এই হামলার সরাসরি নিন্দা জানিয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে কেবল ‘উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

 

বাংলাদেশের এই অবস্থানে অসন্তুষ্টি থাকলেও এ বিষয়ে ঢাকাকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে না ইরান। তবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী কোনো সাক্ষাতে তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে তুলে ধরবেন। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি ঈদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্যমূলক ও স্বাভাবিক আলাপ হয়েছে।

আঞ্চলিক অস্থিরতার দায় প্রসঙ্গে রাষ্ট্রদূত জলিল রহীমি বলেন, আমরা কোনো প্রতিবেশী মুসলিম দেশে হামলা করছি না, বরং ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছি।

যারা নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, সাধারণ মানুষের মৃত্যুর জন্য তারাই দায়ী। 

তিনি প্রশ্ন তোলেন, এই অঞ্চলে সংকট থাকা সত্ত্বেও কেন আরব দেশগুলো আমেরিকাকে ঘাঁটি স্থাপনের সুযোগ দিচ্ছে।

ক্ষোভ থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ যদি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের কোনো উদ্যোগ নেয়, তবে তেহরান তাকে স্বাগত জানাবে। এছাড়া ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রাষ্ট্রদূত মনে করিয়ে দেন, জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন।

শেয়ার করুন

One thought on "বাংলাদেশের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি, নিন্দা আশা করেছিলাম: ইরানি রাষ্ট্রদূত"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital