বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আতঙ্কে তেল কেনা বেড়েছে, সরবরাহ স্বাভাবিক: জ্বালানিমন্ত্রীর বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ মোট ভিউ

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আগে যে পরিমাণ জ্বালানি তেল দেড় দিনে বিক্রি হতো, বর্তমানে তা মাত্র দুই ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল ক্রয়ের আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই এবং প্রতিদিন চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন :এলপিজির মূল্যবৃদ্ধি ৩৮৭ টাকা , সন্ধ্যা থেকে কার্যকর

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক পরিস্থিতি—বিশেষ করে ইরান সংশ্লিষ্ট ঘটনার পর হঠাৎ করেই তেলের চাহিদা বেড়ে গেছে। তবে পেট্রোল সরবরাহে কোনো সমস্যা নেই বলে তিনি স্পষ্ট করেন।

একইসঙ্গে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার, বিশেষ করে অতিরিক্ত আলোকসজ্জা কমানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এজন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

One thought on "আতঙ্কে তেল কেনা বেড়েছে, সরবরাহ স্বাভাবিক: জ্বালানিমন্ত্রীর বক্তব্য"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital