রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

সাজু আহমেদ,নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ মোট ভিউ

 

মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ জোরদারের লক্ষ্যে যশোরে সক্রিয় কর্মীদলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে যশোর উপশহরের এফপিএবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা রূপান্তর। সভাটি সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত হয়।
সভার সভাপতিত্ব করেন সক্রিয় কর্মীদল সভাপতি খন্দকার এখলাস হোসেন। রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার উদ্বোধন করেন। কর্মীদলের সাধারণ সম্পাদক মেঘলা ইসলাম মেঘের সঞ্চালনায় সেশন পরিচালনা করেন ঝিনাইদহের সক্রিয় কর্মী মেহবুবা খাতুন এবং যশোরের সক্রিয় কর্মীরা—মহুয়া পাল বৈশাখী, মর্জিনা খাতুন, সংগীতা বিশ্বাস, রিতু সাহা ও অবীদ ম্যাথিউ হালদার।

সভায় আরও উপস্থিত ছিলেন রূপান্তরের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল পাল এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল।

 

আরও পড়ুন :ক্ষমতা দীর্ঘায়িত করতে গণভোট বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে সরকার: শিশির মনির

 

দ্বি-মাসিক এ সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কার্যক্রম, এবং ভিকটিমদের সুরক্ষা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিগত সভার পরিকল্পনা পর্যালোচনা, গত দুই মাসের অর্জন, চ্যালেঞ্জ ও শিখন তুলে ধরা হয়।

সভায় আগামী দুই মাসের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়, যা মানব পাচার প্রতিরোধে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

One thought on "যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital