বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

দেশে হামের উপসর্গ নিয়ে চার জেলায় ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭ মোট ভিউ

দেশের চার জেলায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে এসব মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানে তথ্য নিচে তুলে ধরা হলো:

কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভাদালিয়া এলাকার এই শিশুটি আট দিন ধরে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিলেও আর্থিক সংকটে পরিবার তা পারেনি। অবশেষে শুক্রবার ভোরে শিশুটি মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, শিশুটি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতে নমুনা পরীক্ষা করা হবে। বর্তমানে জেলায় মোট আক্রান্ত ৩৪৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। চিকিৎসকদের মতে, জেলায় হাম পরিস্থিতির বর্তমানে কিছুটা উন্নতি হচ্ছে।

 

আরো পড়ুন:বিশ্বকাপে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনচেলত্তির

 

 

 

 

ময়মনসিংহ: ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। ময়মনসিংহের স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো টিকা না নেওয়া এবং অসচেতনতার কারণে অনেক সময় গ্রামীণ এলাকার শিশুরা এ ধরনের রোগে বেশি ঝুঁকিতে পড়ে।

টাঙ্গাইল: টাঙ্গাইলে  হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে অন্তত এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও বেশ কিছু শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশেরই নিয়মিত টিকা নেয়া ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে এবং অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। শিশুদের জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেয়া হবে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা।

শেয়ার করুন

One thought on "দেশে হামের উপসর্গ নিয়ে চার জেলায় ৪ শিশুর মৃত্যু"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital