শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

দুই হলের বৈধ কাগজ প্রদানে প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাম জবি ছাত্রদলের

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৯ মোট ভিউ
  1. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ নজরুল ইসলাম ও আব্দুর রহমান হল উদ্ধার উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম পরবর্তী কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ বিষয় নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

আজ ‎রবিবার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। এর আগে ‎গত ৩১ মার্চ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে পালিত কর্মসূচিতে ১০ দিনের আলটিমেট দিলেও তা গতকাল শেষ হয়। ফলে কর্মসূচির অংশ হিসাবে বৈধ কাগজ সহ হল উদ্ধারের কথা জানিয়েছে সংগঠনটি

সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা। বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রসংগঠন হল নিয়ে আন্দোলন করলেও এখন তারা পিছিয়ে এসেছে। কিন্তু আমাদের জবাবদিহি ও দায়বদ্ধতার একটা জায়গা আছে। কারণ এই বিশ্ববিদ্যালয়কে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেখানে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে কাজ করে যাব যেন খুব দ্রুত সময়ের মধ্যে সব নিয়ে হলগুলো উদ্ধার করা সন্ভব হয়।

এ সময় উপস্থিত শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয়।এজন্য ক্যাম্পাস থেকে বের হয়ে যারা সাবেক ছাত্রনেতা এখন এমপি হয়েছেন তাদের জবির স্বার্থে কাজ করে করেছে এবং আগামীতে ও করবে। আমরাও ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। হলে ওঠা শিক্ষার্থীদের অধিকার। ৫ আগস্টের পরে এখানে কোনও কাজ হয়নি। তারেক রহমান আশস্ত করেছেন বিএনপি ক্ষমতায় এলে তাদের প্রধান কাজ হিসেবে হলগুলো উদ্ধারে কাজ করবেন। এছাড়া ঢাকা ৭ আসনের এমপি ও জবি ভিসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা দ্রুতসময়ের মধ্যে হলগুলো উদ্ধারের বিষয়ে গাইডলাইন দিতে পারবো।” এই কর্মসূচির সঙ্গে সব শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের অংশগ্রহণও কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাফর আহম্মেদ, শাহরিয়ার ‎হোসেন, রবিউল আউয়াল, আরিফুল ইসলাম আরিফ, রবিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

One thought on "দুই হলের বৈধ কাগজ প্রদানে প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাম জবি ছাত্রদলের"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital