শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বরিশাল বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

হুমায়ুন কবির, বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫০ মোট ভিউ

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
শনিবার (৩ মে ২০২৬) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। এয়ারপোর্ট থানার এসআই মোঃ আল আমিন নাঈমের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে অভিযান চালায়।
পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহন (রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৫৩) বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের A-3 নম্বর সিটে থাকা যাত্রী জাহিদা বেগম (২০) এর হেফাজত থেকে ১ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আরো পড়ুন:নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

 

 

আটক জাহিদা বেগম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার পিতার নাম মোঃ তাহের এবং মাতার নাম মৃত অজিবা বেগম।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

One thought on "বরিশাল বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital