শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৪ মোট ভিউ

চাঁপাইনবাবগঞ্জের একটি পেট্রোল পাম্পে নিজেকে এএসপি পরিচয়দানকারী যুবককে আটক করছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা থেকে ভুয়া ওই এএসপিকে আটক করা হয়।

আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা ইসারুলের ছেলে অলিউল্লাহ।

জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় অবস্থিত ‘রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’-এ অলিউল্লাহ নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শন করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তিনি জনরোষের মুখে পড়েন।

এদিকে ঘটনাটি জানাজানির পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করলে শিবগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভুয়া এএসপি অলিউল্লাহকে আটক করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে এএসপি পরিচয় দিয়ে পেট্রোল পাম্পে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছিলেন। কিন্তু পরবর্তীতে তার পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কোনো অ্যাডিশনাল এসপি নন। পরে এ ঘটনায় মামলা দায়ের করে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহী থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

One thought on "চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital