শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বানারীপাড়ায় ৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯০ মোট ভিউ

বরিশালের বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ড থেকে ৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মো. শাহাদাত হোসেন (২৫) ও মো. কাওছার (কাওসার) হোসেন (২৫)। তারা উভয়েই উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাসিন্দা। শাহাদাত হোসেন মো. হাবিব বেপারীর ছেলে এবং কাওছার হোসেন মো. ফারুক বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গত ৩ মে রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নেতৃত্বে এসআই মো. জাহিদ ও এএসআই মো. সবুজ হোসেনের সমন্বয়ে পৌর শহরের উত্তরপাড়া এলাকার সোনালী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছে

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বরিশাল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

One thought on "বানারীপাড়ায় ৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital