সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮ মোট ভিউ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের পরিষদের সামনে বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫), হাবিবপুর (চরমালিখালী) আজহারুল ইসলামের ছেলে ও মোঃ সেলিম (৪২), গজারিয়া উপজেলার টানবখালী এালকার মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

 

আরও পড়ুন :আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি সহকারে ডুয়েটে বিশ্ব মেধাসত্ব দিবস উদযাপন

 

 

এ সময় তাদের কাছ থেকে দুটি সাদা পলিথিনে মোড়ানো মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিববুল্লাহ বলেন, , মাদকসহ যে কোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital