শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি

রাকিব হাসান সাগর,নারায়ণগন্জপ্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩ মোট ভিউ

 

নারায়ণগঞ্জের বন্দরে এআই প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব প্রবাসীর পরিবারকে প্রতারণার মাধ্যমে প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোজিনা আক্তার বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দরে ২১ নং ওয়ার্ডের ছালেহনগর এলাকার বাসিন্দা রোজিনা আক্তারের স্বামী সৌদি আরব প্রবাসী। গত ১ মে রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা প্রতারকচক্র তার স্বামীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করে যোগাযোগ করে।

প্রতারকরা রোজিনা আক্তারকে ফোন দিয়ে জানায়, তার স্বামীকে পুলিশ আটক করেছে এবং তাকে ছাড়িয়ে আনতে দ্রুত টাকা পাঠাতে হবে। স্বামীর নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে ধাপে ধাপে মোট ১ লাখ ৯০ হাজার টাকা পাঠান।

এছাড়া একই কৌশলে রোজিনা আক্তারের ননদের স্বামীর কাছ থেকেও আরও ১ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। সব মিলিয়ে মোট ২ লাখ ৯০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

আরো পড়ুন : ভিসি পরিবর্তনের গুঞ্জনে উত্তাল ডুয়েট

 

 

 

ভুক্তভোগীর দাবি, প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে পরিকল্পিতভাবে এই প্রতারণা সংঘটিত করেছে।

এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী প্রতারকচক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital