শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা বাসিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩১ মোট ভিউ

 

 

অর্থনৈতিক সংকটের কারণে যখন এক শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাওয়ার উপক্রম, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং সাবেক জবি শিক্ষার্থী মো. কাজী জিয়া উদ্দিন বাসিত।

রবিবার (১৭ মে) সিদ্বেশ্বরী কলেজের উক্ত শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।

জানা যায়, সম্প্রতি সিদ্ধেশ্বরী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হিমশিম খাচ্ছিলেন। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। বিষয়টি স্থানীয় শিক্ষার্থী ও সহপাঠীদের মাধ্যমে জানতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিত। পরবর্তীতে তিনি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

 

আরও পড়ুন :ঈদ কবে- সিদ্ধান্তের অপেক্ষায় দেশ, কাল বসছে চাঁদ দেখা কমিটি

 

 

এ সময় সংশ্লিষ্টরা জানান, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির প্রকৃত সৌন্দর্য। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থীই আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ে। একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই চায় না।

ভর্তি সহায়তা পাওয়া শিক্ষার্থী ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, হঠাৎ এমন সহযোগিতা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। অর্থ সংকটের কারণে ভর্তি নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, এ সহায়তার মাধ্যমে তা দূর হয়েছে। তারা কাজী জিয়া উদ্দিন বাসিত সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক সংগঠনগুলোর এ ধরনের শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করে।

শেয়ার করুন

One thought on "অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা বাসিত"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital