নাটোরের সিংড়ায় তিনদিন ব্যাপী ভূমিসেবা ও মেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯ টায় সিংড়া উপজেলা ভূমি অফিসের সামনে হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, ফিতা কেটে মেলা উদ্বোধন করেন।
উদ্বোধনের পূর্বে উপজেলা চত্বর হতে একটি র্যালী বের করা হয় এবং উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়,উক্ত মেলার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মিঠুন কুণ্ড সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ।
মেলার মূল প্রতিপাদ্য ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
আরও পড়ুন : সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৩ বছরের কিশোর আটক
এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া,অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।
এ ব্যাপারে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সাধারণ মানুষ যেন ঘরে বসে ভূমিসেবা পেতে পারে। ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার যেন না হয়, নাগরিকরা যেন দ্রুত সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা।
One thought on "সিংড়ায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন অনুষ্ঠিত"
Comments are closed.