শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

টেকসই কৃষি গড়ে তুলতে দেবীগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৩ মোট ভিউ

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ বলেন, পার্টনার প্রোগ্রামের মূল লক্ষ্য কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি নয়, পুষ্টিমান নিশ্চিত করে সুস্থ ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

 

আরও পড়ুন : জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন

 

 

তিনি আরও বলেন, কৃষক স্কুলের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সার ও বীজের সঠিক ব্যবহার এবং উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে সরাসরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী ও উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পার্টনার প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি এ কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন

One thought on "টেকসই কৃষি গড়ে তুলতে দেবীগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital