শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৩ মাদক কারবারি আটক

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৬ মোট ভিউ

 

 

 

 

পঞ্চগড়ে নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও সিরিঞ্জসহ ৩ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

 

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় সদর থানার ধাক্কামারা এলাকার চৌরঙ্গী মোড় এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমের পাশাপাশি জেলা শহরের একটি রেইডিং টিম অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩ অ্যাম্পুল নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও ৩টি সিরিঞ্জ উদ্ধার করা হয়।

 

 

 

সাজাপ্রাপ্তরা হলেন— রাজনগড় এলাকার বেনজির হোসেনের ছেলে মো. বাধন (৩০), পূর্ব সিংপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে মানিক মিয়া (৩০) এবং ভাবরডাঙ্গা এলাকার আমির উদ্দীনের ছেলে মো. মোসারুল (৫০)। তারা সবাই পঞ্চগড় সদর থানার বাসিন্দা।

 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত তথ্য দিয়ে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital