বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাতক্ষীরা সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে আহত ২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৬ মোট ভিউ

 

 

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে গভীর রাতে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সীমান্তঘেঁষা কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ২টার দিকে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে শাহীন (২৮)।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ুতে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সম্প্রতি দেশে ফেরার উদ্দেশ্যে সীমান্তের কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন তারা।

 

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নদী পার হয়ে বাংলাদেশের দিকে আসার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।”

 

এদিকে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান গণমাধ্যমে বলেন, “সাতক্ষীরার দীর্ঘ সীমান্তে ৩৩ ও ১৭ বিজিবি ছাড়াও সুন্দরবনের ভেতরে রিভারাইন বিজিবি কাজ করছে। আহত ওই দুজন ঠিক কোন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital