শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৬ মোট ভিউ

 

 

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করা হয়েছে। হাম ও রুবেলা টিকা সময়মতো আমদানি না করার মাধ্যমে শিশুদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেওয়া এবং মহামারি পরিস্থিতি তৈরির অভিযোগ এনে এ আবেদন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

 

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় মামলার আবেদন দাখিল করা হয়।

 

মামলার আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাদী শেখ মুজিবুর রহমান ইকবাল। এ সময় তিনি হামে শিশুমৃত্যুর ঘটনাকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে বলেন, দেশে দীর্ঘ সময় ধরে হামের বিস্তার ঘটেছে এবং বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি অনেক শিশু প্রাণ হারিয়েছে।

 

আরও পড়ুন :বিতর্ক, সমালোচনা আর আত্মগোপন; সাড়ে তিন মাস পর সাবেক উপদেষ্টাদের অবস্থান

 

মজিবুর রহমান ইকবাল বলেন, “বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে শিশুরা মৃত্যুবরণ করছে এবং প্রায় এক বছর ধরে বিভিন্ন হাসপাতালে অসংখ্য শিশু চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা বিগত সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্যখাতের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন।”

 

তিনি অভিযোগ করেন, সাবেক সরকার ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় টিকা সময়মতো আমদানি করেনি। “আমাদের অভিযোগ হলো, বিগত সরকার পরবর্তী নির্বাচিত সরকারকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার এবং বেকায়দায় ফেলার উদ্দেশে যথাসময়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেনি।”

 

বাদীপক্ষের দাবি, সম্ভাব্য সংকটের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেও সতর্ক করা হয়েছিল। এ প্রসঙ্গে মজিবুর রহমান ইকবাল বলেন, “বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধিও এ বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। ইউনিসেফ সম্ভাব্য সংকট সম্পর্কে সতর্ক করলেও তা আমলে নেওয়া হয়নি। তাদের সতর্কবার্তা ছিল, এমন সিদ্ধান্ত দেশের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু সরকার তা শোনেনি। আমরা মনে করি, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে।”

 

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক উদ্যোগ নিয়েছে। হামের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং স্বাস্থ্য উপদেষ্টা নিজে বিভিন্ন হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।”

 

মামলার আবেদনের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, বিগত সরকার পরিকল্পিতভাবে যথাসময়ে টিকা না এনে জাতির সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করেছে। বাদীপক্ষ হিসেবে আমরা মনে করি, এটি শুধু অবহেলা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শামিল।”

 

এদিকে আদালত মামলার আবেদন গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের বিষয়ে আইনানুগ সিদ্ধান্তের জন্য বিষয়টি পর্যালোচনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

One thought on "হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আবেদন"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital