সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

এক মিনিটের চলচ্চিত্রে ছয় পুরস্কার জিতলো রওনাকুর সালেহীনের ‘Story of a Stone’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৪ মোট ভিউ

পরিবেশ ও জলবায়ু সংকটের বার্তা মাত্র এক মিনিটে দর্শকের কাছে পৌঁছে দিয়ে আলোচনায় এসেছে তরুণ নির্মাতা । তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘Story of a Stone’ পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬-এ সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

 

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ নির্মাতারা অংশ নেন। নির্মাণশৈলী, সৃজনশীল উপস্থাপন এবং পরিবেশ সচেতনতার শক্তিশালী বার্তার কারণে চলচ্চিত্রটি বিশেষভাবে নজর কাড়ে।

 

ফলাফলে ‘Story of a Stone’ সেরা চলচ্চিত্র, জুরি অ্যাওয়ার্ড এবং সেরা চিত্রনাট্যসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার অর্জন করে। একইসঙ্গে নির্মাতা রওনাকুর সালেহীন সেরা পরিচালক ও সেরা শিল্প নির্দেশক হিসেবে স্বীকৃতি পান। চলচ্চিত্রটির সংগীত পরিচালক আহসান আল মিরাজ সেরা সংগীত পরিচালকের পুরস্কার অর্জন করেন।

 

সব মিলিয়ে একক চলচ্চিত্র হিসেবে ছয়টি বিভাগে পুরস্কার জিতে এটি উৎসবের অন্যতম সফল কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

মাত্র ৬০ সেকেন্ডের এই চলচ্চিত্রে একটি পাথরকে প্রতীক হিসেবে ব্যবহার করে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের দায়বদ্ধতার গল্প তুলে ধরা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ ধ্বংসের ঝুঁকি এবং প্রকৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষিপ্ত কিন্তু গভীরভাবে উপস্থাপন করা হয়েছে।

 

পুরস্কারপ্রাপ্তি নিয়ে রওনাকুর সালেহীন বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ‘Story of a Stone’-এর মাধ্যমে এমন একটি বার্তা তুলে ধরার চেষ্টা করেছি, যা মানুষকে প্রকৃতি সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত কাজ করতে অনুপ্রাণিত করবে।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital